Bartaman Logo
৮ জুলাই, ২০২৬

জনতার শাসক! নাড্ডার মন্তব্যে সরব বিরোধীরা, ক্ষুব্ধ শরিকরাও

নাড্ডার মন্তব্যে ক্ষুব্ধ বিরোধীরা। ৭৮% জনসংখ্যাকে শাসন করার দাবি স্বৈরাচারী মনোভাব। বিস্তারিত জানুন।

জনতার শাসক! নাড্ডার মন্তব্যে সরব বিরোধীরা, ক্ষুব্ধ শরিকরাও
  • ৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতাসীন হওয়ার পর বলেছিলেন, আমি প্রধানমন্ত্রী নই, প্রধান সেবক। ভারতের জনগণের শাসক নয় সরকার। তিনি নিজেকে বলতেন চৌকিদার। কংগ্রেস ও স্বার্থন্বেষী শক্তিরা রাজকোষের সম্পদ আত্মসাৎ করেছে বলে অভিযোগ করতেন। তাঁর দাবি ছিল, তিনি এসেছেন সেই সম্পদ রক্ষা করতে। ১২ বছর পর সেই মোদির অন্যতম প্রিয়পাত্র দলের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি ও বর্তমান স্বাস্থ্যমন্ত্রী জগৎপ্রকাশ নাড্ডা বলেছেন, বিজেপি এবং এনডিএ এখন ৭৮ শতাংশ জনসংখ্যাকে শাসন করে। বিজেপির প্রভাব বোঝাতে তিনি আরও বলেন, ভারতের ৭২ শতাংশ ভূমি এখন বিজেপি তথা পদ্মফুলের দখলে। ৭২ শতাংশ আয়তনজুড়ে ফুটেছে পদ্মফুল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে নাড্ডা সোমবার ওই কথা বলেছিলেন। এরপরই বিরোধীদের অভিযোগ, ওই মন্তব্য সরাসরি স্বৈরাচারী দাম্ভিকতার প্রকাশ। মঙ্গলবার কংগ্রেস বলেছে, ভারত একটি গণতান্ত্রিক দেশ। রাজতন্ত্র নয়। স্বৈরতন্ত্রও নয়। তাহলে নাড্ডাজি এরকম মন্তব্য করেন কীভাবে? ৭৮ শতাংশ জনগণকে বিজেপি শাসন করছে, এটি হল স্বৈরাচারী মনোভাব। কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেত বলেছেন,  ক্ষমতার অহংকার আপনাদের মাথায় প্রবেশ করেছে। এই ক্ষমতার নেশা মুক্তি খুব জরুরি। তৈরি থাকুন। জানা যাচ্ছে, নাড্ডার এই মন্তব্য নিয়ে এনডিএ জোটের কয়েকটি শরিকও অসন্তুষ্ট। তারাও বিজেপিকে বার্তা দিয়েছে যে, এভাবে জনতার শাসক বলা যায় না।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ