Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রাতে মাটি কেটে পাচার, শাসন এলাকায় বিক্ষোভ দেখাল তৃণমূল

রাতে মাটি কেটে পাচার, শাসন এলাকায় বিক্ষোভ দেখাল তৃণমূল
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাসত: রাতারাতি দেদার মাটি কেটে পাচার করা হচ্ছে। পাশাপাশি ভেড়ি ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের ‘তোলা’ নেওয়া হচ্ছে। এমন অভিযোগ তুলে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। রবিবার দুপুরে ঘটনাটি ঘটে শাসনের কীর্তিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের খড়িবাড়ি এলাকায়। জানা গিয়েছে, চৌমুহা এলাকায় কয়েকশো বিঘা বর্গাজমি আছে। কিন্তু রাতে স্থানীয় তৃণমূল নেতাদের একাংশের মদতে ওই জমি থেকে মাটি কেটে  বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ। প্রায় পাঁচ থেকে ছ’কোটি টাকার মাটি ইতিমধ্যেই পাচার করা হয়েছে বলেই অভিযোগ বিক্ষোভকারীদের। তাই, মাটি কাটা বন্ধের দাবিতে রবিবার দুপুরে খড়িবাড়ি মোড়ে রাজারহাট রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। পরে শাসন থানার পুলিস গিয়ে বিক্ষোভকারীদের আশ্বস্ত করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
Advertisement
এদিন তৃণমূলের পতাকা হাতে বিক্ষোভকে ঘিরে শুরু হয়েছে আলোচনা। এনিয়ে বাকিবুল ইসলাম নামে এক বিক্ষোভকারী বলেন, কোনও নিয়ম না মেনে রাতারাতি বর্গাজমি থেকে কোটি কোটি টাকার মাটি কেটে পাচার হচ্ছে। তৃণমূলের লোকজন এতে জড়িত। তাই বিহিত চেয়ে পথে নামলাম। আমরা চাই এলাকার পরিবেশ সুস্থ থাকুক।
Advertisement
সম্পর্কিত সংবাদ