Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / রাজ্য

রাস্তার পাশে বৃদ্ধর দেহ

শুক্রবার সাতসকালে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার নাজিরপুর পঞ্চায়েতের খয়েরতলায়। মৃত ব্যক্তির নাম বীরেন সরকার (৬৫)। নুরপুর পঞ্চায়েতের লালবাথানি বড় ভবানীপুরের বাসিন্দা। মৃত ব্যক্তি নুরপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্যও ছিলেন।

রাস্তার পাশে বৃদ্ধর দেহ
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মানিকচক: শুক্রবার সাতসকালে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার নাজিরপুর পঞ্চায়েতের খয়েরতলায়। মৃত ব্যক্তির নাম বীরেন সরকার (৬৫)। নুরপুর পঞ্চায়েতের লালবাথানি বড় ভবানীপুরের বাসিন্দা। মৃত ব্যক্তি নুরপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্যও ছিলেন। 
Advertisement
বৃহস্পতিবার বিকেলে বাজার করার উদ্দেশে বাড়ি থেকে বের হন। খয়েরতলায় বাজারও করেন। একজনকে দিয়ে বাড়িতে বাজারও পাঠান। কিন্তু তিনি বাড়ি ফেরেননি। রাত হলেও বাড়ি না ফেরায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি করেন। কিন্তু খোঁজ মেলেনি। এদিন সকালে বৃদ্ধ বীরেন সরকারকে মৃত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁর বাম চোখে ক্ষত ছিল।মানিকচক থানার পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। 
মৃতের ভাগ্নে লাল্টু সরকার বলেন, মামা হৃদরোগে ভুগছিলেন। আমাদের অনুমান সন্ধ্যায় বাড়ি ফেরার পথে হার্ট অ্যাটাকে মামার মৃত্যু হয়েছে। মৃত অবস্থায় কোনও জন্তু হয়তো চোখে আঘাত করেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ