Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬

রাস্তায় পড়ে রক্তাক্ত চিতাবাঘ

রাস্তায় পড়ে রক্তাক্ত চিতাবাঘ
  • ২৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
প্রশ্নের মুখে মানবিকতা। রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কা। রাস্তায় ছটফট করতে করতে মারা গেল একটি চিতাবাঘ সোমবার সকালে ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলায়। জানা গিয়েছে, বিজয়ওয়াড়া হাইওয়েতে চিতাবাঘটিতে ধাক্কা মেরে পালিয়ে যায় একটি গাড়ি। গুরুতর জখম হয় প্রাণীটি। রক্তাক্ত অবস্থায় ছটফট করছিল প্রাণীটি। ভয়ে কেউ কাছে ঘেঁসার সাহসও করতে পারেনি। কিন্তু ঠিক সময়ে বন দপ্তরে খবর দেওয়ার চেষ্টা করেনি কেউ। এভাবে প্রায় ঘণ্টাখানেক পড়ে থাকার পর মারা যায় চিতাবাঘটি। পরে সরকারি আধিকারিকরা এসে একটি কাপড়ে মুড়ে প্রাণীটিকে সরিয়ে নিয়ে যান। ঘাতক গাড়ির খোঁজ চলছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ