Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

রাস্তা দখলমুক্ত করার দাবি

বছর তিনেক আগে পুরাতন মালদহ ব্লকের সাহাপুর গ্রাম পঞ্চায়েতের ছাতিয়ান মোড়ে নিউ জিএসএফ প্রাথমিক স্কুল, স্থানীয় অঙ্গনওয়াড়ি এবং সুস্বাস্থ্য কেন্দ্র গামী রাস্তা পরির্দশনে এসেছিলেন জেলা এবং ব্লক প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা।

রাস্তা দখলমুক্ত করার দাবি
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পুরাতন মালদহ: বছর তিনেক আগে পুরাতন মালদহ ব্লকের সাহাপুর গ্রাম পঞ্চায়েতের ছাতিয়ান মোড়ে নিউ জিএসএফ প্রাথমিক স্কুল, স্থানীয় অঙ্গনওয়াড়ি এবং সুস্বাস্থ্য কেন্দ্র গামী রাস্তা পরির্দশনে এসেছিলেন জেলা এবং ব্লক প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা। তাঁরা প্রতিশ্রুতি দিয়েছিলেন রাস্তার ধার দখলমুক্ত করা হবে। সেই কাজ না হওয়ায় এলাকায় ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। 
Advertisement
ছাতিয়ানমোড় নিউ জিএসএফ প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক বিষ্ণুপদ সরকার বলেন, আমাদের বিদ্যালয়ে আসার একমাত্র রাস্তা জবরদখলের জন্য সঙ্কীর্ণ। ২০১৮ সালে জেলা প্রশাসনকে লিখিত দেওয়া হয়। পরে খতিয়ে দেখা হলেও কাজ হয়নি। 
সাহাপুর গ্রাম পঞ্চায়েতের স্থানীয় সদস্য পুষ্প মণ্ডলের কথায়, রাস্তাটি ১০ ফুটের। স্কুলের নিজস্ব চারফুট জায়গা রয়েছে। ডান দিক নিয়ে সমস্যা বেশি হচ্ছে। আমরা চাইছি জনগণের স্বার্থে দখলমুক্ত হোক। ওখানে পাকা রাস্তা করার পরিকল্পনা রয়েছে।
পুরাতন মালদহ ব্লক ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক বিপ্লব মণ্ডল বলেন, এটা কয়েক বছর আগের ঘটনা। স্থানীয় স্কুল বা কেউ আবার নতুন করে লিখিত দিলে আরআইকে ঘটনাস্থলে পাঠিয়ে দেব। খতিয়ে দেখা হবে। অভিযুক্ত নির্মাণকারীদের একাংশের দাবি, কিছু নির্মাণ ছিল। তাঁরা সরিয়ে নিয়েছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ