Bartaman Logo
২২ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

রাশিয়ার হয়ে যুদ্ধে ১২ ভারতীয়ের মৃত্যু: কেন্দ্র

ইউক্রেনের সঙ্গে চলতি যুদ্ধে রাশিয়ার সেনাবাহিনীর হয়ে লড়াই করতে গিয়ে অন্তত ১২ ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। নিখোঁজ আরও ১৬ জন। শুক্রবার বিদেশ মন্ত্রকের তরফে একথা জানানো হয়েছে।

রাশিয়ার হয়ে যুদ্ধে ১২ ভারতীয়ের মৃত্যু: কেন্দ্র
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: ইউক্রেনের সঙ্গে চলতি যুদ্ধে রাশিয়ার সেনাবাহিনীর হয়ে লড়াই করতে গিয়ে অন্তত ১২ ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। নিখোঁজ আরও ১৬ জন। শুক্রবার বিদেশ মন্ত্রকের তরফে একথা জানানো হয়েছে। এদিন সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘এখনও পর্যন্ত ১২৬ জন ভারতীয় নাগরিকের রুশ সেনার হয়ে যুদ্ধে যোগ দেওয়া ঘটনা  সামনে এসেছে। তাঁদের মধ্যে ৯৬ জন রাশিয়ার বাহিনী থেকে মুক্তি পেয়ে ভারতে ফিরে এসেছেন। ১৮ জন ভারতীয় এখনও রুশ বাহিনীতেই আছেন। তবে তাঁদের মধ্যে ১৬ জনের কোনও হদিশ মিলছে না। রুশ বাহিনী তাঁদের নিখোঁজ বলে উল্লেখ করেছে। আমরা তাঁদের অবিলম্বে ভারতে ফেরানোর দাবি জানিয়েছি। রাশিয়ার হয়ে লড়াই করতে গিয়ে ১২ ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে।’ 
Advertisement
রুশ বাহিনীর হয়ে লড়াই করতে গিয়ে কেরলের এক ব্যক্তির মৃত্যু ও আরও এক ভারতীয়ের জখম হওয়ার খবরে তোলপাড় শুরু হয়েছে। সেই ঘটনার প্রেক্ষিতেই বিদেশ মন্ত্রকের তরফে এদিন বিস্তারিত তথ্য প্রকাশ করা হল। রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত কেরলের ওই ব্যক্তির নাম বিনীল বাবু। জখম ব্যক্তির নাম টি কে জৈন। এদিন জয়সওয়াল বলেন, ‘বিনীল বাবুর মৃত্যুর ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছি। রুশ কর্তৃপক্ষের সঙ্গে আমাদের দূতাবাস যোগাযোগ রাখছে। দ্রুত বিনীলের দেহ ভারতে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।’ 
Advertisement
সম্পর্কিত সংবাদ