তাঁরা সহ অভিনেতা। ভালো বন্ধুও বটে। সদ্য অভিনেতা অল্লু অর্জুনকে একটি রুপোর কয়েন উপহার দিয়েছেন রশ্মিকা। সদ্য সোশ্যাল মিডিয়ায় এই খবর ভাগ করে নিয়েছিলেন অল্লু। তিনি লিখেছেন, ‘আমার মা বলেন, যখন কেউ উপহারে রুপোর কিছু দেন, তখন তা সৌভাগ্য ডেকে আনে।’ সহ অভিনেত্রীকে ধন্যবাদ জানিয়েছেন অল্লু। মুক্তির অপেক্ষায় ‘পুষ্পা ২’। আগামী ৫ ডিসেম্বর মুক্তি পাবে সে ছবি। বিশ্লেষকদের ধারণা, বক্স অফিসে ঝড় তুলতে পারে এই ছবি। মনে করা হচ্ছে, চলতি বছরের সবথেকে বেশি আয় করা ছবির তালিকায় থাকতে পারে এই সিনেমা।



