Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

রশ্মিকার চোট

রশ্মিকার চোট
  • ১১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
‘সিকান্দার’-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন সলমন খান। আগামী ঈদে মুক্তি পাবে এই ছবি। বর্তমানে চলছে শেষ অংশের শ্যুটিং। এমন ব্যস্ততার আবহে চোট পেলেন ছবির নায়িকা রশ্মিকা মন্দানা। শুক্রবার শ্যুটিং করেন অভিনেত্রী। তারপর শরীরচর্চার জন্য গিয়েছিলেন জিমে। সেই সময়ই আচমকা চোট পান নায়িকা। এই কারণে সাময়িকভাবে ছবির গুরুত্বপূর্ণ অংশের শ্যুটিং বন্ধ রাখতে হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কিছুদিন বিশ্রাম নেবেন তিনি। তারপর ফিরবেন সেটে। ততদিন অবশ্য পুরোপুরি শ্যুটিং বন্ধ রাখা সম্ভব হবে না। তাই রশ্মিকাকে ছাড়া কিছু দৃশ্যের শ্যুট করার পরিকল্পনা করছেন নির্মাতারা। সূত্রের খবর, রশ্মিকা বর্তমানে অনেকটাই সুস্থ। দ্রুত সেটে ফিরতে চাইছেন। ‘সিকান্দার’-এর পাশাপাশি আয়ুষ্মান খুরানার বিপরীতে ‘থামা’ ছবিতেও কাজ করছেন অভিনেত্রী। তাঁর চোটের ফলে সে ছবির কাজও কিছুটা পিছিয়ে গেল বলেই খবর। 
Advertisement
সম্পর্কিত সংবাদ