Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রশিদাবাদে নিকাশি নালার স্ল্যাব ভেঙে তৈরির নির্দেশ

রশিদাবাদে নিকাশি নালার স্ল্যাব ভেঙে তৈরির নির্দেশ
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: খবরের জেরে তদন্তে এলেন ইঞ্জিনিয়ার। নিকাশি নালার স্ল্যাব ভেঙে পুনরায় তৈরির নির্দেশ দিলেন ইঞ্জিনিয়ার সুব্রত মজুমদার। হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের রানিপুরা গ্রামে নিম্নমানের সামগ্রী দিয়ে নিকাশি নালা তৈরির অভিযোগ তুলে শুক্রবার বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয়রা। তাঁরা কাজ বন্ধ করে দেন। সেই‌ খবর শনিবার ‘বর্তমান’ এ প্রকাশি হয়। এরপর নড়েচড়ে বসে ব্লক প্রশাসন। মঙ্গলবার তদন্তে আসেন হরিশ্চন্দ্রপুর-১ পঞ্চায়েত সমিতির ইঞ্জিনিয়ার সুব্রত মজুমদার। নিকাশি নালা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে, স্থানীয়দের অভিযোগ সত্যি প্রমাণিত হয়। এরপর ঠিকাদারকে স্ল্যাব ভেঙে পুনরায় করার আদেশ দেন। সিডিউল অনুযায়ী কাজ করতে বলেন। ইঞ্জিনিয়ার বলেন, স্ল্যাব নির্মাণে বালির পরিমাণ বেশি দেওয়া হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ