Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

চোখের জলে বিশ্বকাপ অভিযান শেষ রোনাল্ডোর, কোয়ার্টার ফাইনালে স্পেন

ব্রাজিলের পরে এবার পর্তুর্গাল! বিশ্বকাপে আরও এক ‘জায়ান্ট’-এর বিদায়।

চোখের জলে বিশ্বকাপ অভিযান শেষ রোনাল্ডোর, কোয়ার্টার ফাইনালে স্পেন
  • ৭ জুলাই, ২০২৬ ০২:৫৮
Prefer us on Google

ডালাস, ৬ জুলাই: ব্রাজিলের পরে এবার পর্তুর্গাল! বিশ্বকাপে আরও এক ‘জায়ান্ট’-এর বিদায়। আজ, সোমবার ডালাসে স্পেনের কাছে হেরে গেল রোনাল্ডোর দল। এদিনের ম্যাচের নায়ক নিকেল মেরিনো। সংযোজিত সময়ে জয়সূচক গোলটি করেন এই স্প্যানিশ তারকা।

Advertisement

স্পেন-পর্তুগাল মধ্যে শেষ ষোলোর লড়াইয়ের প্রথমার্ধ ছিল টানটান উত্তেজনার। একের পর এক আক্রমণ আর পাল্টা আক্রমণ শানিয়েছে দু’দলই। প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধে আক্রমণের তেজ বাড়ায় স্পেন। তা সামাল দিতে রীতিমতো কাল ঘাম ছুটে যায় পর্তুগিজদের। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে মেরিনোর করা গোলে জয় নিশ্চিত করে স্পেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ