রিয়াধ: সৌদি লিগে পক্ষপাতিত্বের অভিযোগে সোমবার ম্যাচ বয়কট করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এমনকী, পরের দিন পর্তুগালে ফিরে যান তিনি। এরপর আল নাসেরের সঙ্গে তাঁর বাড়তে থাকা দূরত্ব নিয়ে দেখা দেয় নানা গুঞ্জন। এমনকী, দলবদল নিয়েও শুরু হয় চর্চা। তবে যাবতীয় জল্পনা উড়িয়ে বুধবার সৌদি আরবে ফেরেন সিআরসেভেন। দলের সঙ্গে যোগ দেন অনুশীলনে। এরপর রাতে কেক কেটে জন্মদিন পালন করলেন তিনি। বৃহস্পতিবার ৪২ বছরে পা দিলেন পর্তুগিজ মহাতারকা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, আল নাসেরের পতাকার রংয়ের কেক কাটতে ব্যস্ত রোনাল্ডো। এমনকী, তাঁকে নাচতেও দেখা যায়। সঙ্গে ছিলেন মা ও বান্ধবী জিওর্জিনা রডরিগেজ। এদিকে, বৃহস্পতিবার ৩৫ বছরে পা দিলেন নেইমার। জন্মদিনে চোট সারিয়ে স্যান্টোসের অনুশীলনে ফিরলেন ব্রাজিলিয়ান তারকা।



