Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ম্যাচ বয়কট ইস্যুতে রোনাল্ডোকে হুঁশিয়ারি

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ঘিরে অস্থিরতা ক্রমশ বাড়ছে সৌদি প্রো লিগে

ম্যাচ বয়কট ইস্যুতে রোনাল্ডোকে হুঁশিয়ারি
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:০২
Prefer us on Google

রিয়াধ: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ঘিরে অস্থিরতা ক্রমশ বাড়ছে সৌদি প্রো লিগে। আয়োজকদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে গত সোমবার আল নাসেরের হয়ে ম্যাচ বয়কট করেছিলেন পর্তুগিজ মহাতারকা। এমনকী, শুক্রবারও আল এতিহাদের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত নেন তিনি। আর তারপরই সিআরসেভেনকে পাল্টা হুঁশিয়ারি দিল সৌদি লিগ কর্তৃপক্ষ। তারা সাফ জানিয়ে দেয়, রোনাল্ডোর মতো ফুটবলার সৌদি আরবে খেলছেন, এর থেকে বড় কিছু হতে পারে না। তবে তাঁকেও মনে রাখতে হবে, দলের ঊর্দ্ধে কেউ নয়।

Advertisement

শুক্রবার লিগের পক্ষ থেকে বলা হয়েছে, ‘লিগের কাঠামো খুব স্বচ্ছ। প্রতিটি ক্লাব স্বাধীনভাবে চলে। বোর্ড, এক্সিকিউটিভ আর ফুটবল সংক্রান্ত সিদ্ধান্ত— সবই দলের নিজস্ব। আর এই নিয়ম সবার জন্য প্রযোজ্য। তাই কোনও ব্যক্তিই, নাম যত বড়ই হোক না কেন, নিজের ক্লাবের বাইরে সিদ্ধান্ত নির্ধারণ করতে পারেন না।’ উল্লেখ্য, সৌদি আরবের প্রধান চারটি ক্লাব (আল নাসের, আল হিলাল, আল আহলি ও আল এতিহাদ) নিয়ন্ত্রণ করে পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)। ফুটবলার সই করানোর ক্ষেত্রে মূলত এই সংস্থাই টাকা বিনিয়োগ করে। তবে পর্তুগিজ মহাতারকার দাবি, আল নাসেরকে বাদ দিয়ে বাকি তিনটি দলকে বেশি গুরুত্ব দিচ্ছে পিআইএফ। এমনকী, ক্লাব কর্তারাও গোটা বিষয়টা নিয়ে চুপ রয়েছেন। তাই এই মর্মে গত সোমবার আল হিলালের বিরুদ্ধে মাঠে নামেননি রোনাল্ডো। তবে গোটা পরিস্থিতি নিয়ে নিজেদের ভাবমূর্তি বাঁচাতে এবার আসরে নামল সৌদি লিগ কর্তৃপক্ষ।

Advertisement
সম্পর্কিত সংবাদ