স্যাফে পাক বধ সুহেলদের
  • ৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ভারত-৩    :      পাকিস্তান-২

Advertisement

ঢাকা: ক্রিকেট হোক বা হকি— সাম্প্রতিককালে ভারত-পাক ডুয়েল একেবারেই একপেশে। চিরপ্রতিদ্বন্দ্বীকে বশ মানানো নিয়মে পরিণত করেছে ভারত। বৃহস্পতিবার স্যাফ কাপ ফুটবলেও তার অন্যথা হল না। পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে অভিযান শুরু ব্লু টাইগার্সের। নৌশাদ মুসা ব্রিগেডের হয়ে জোড়া গেল সুহেল ভাটের। এছাড়াও স্কোরশিটে নাম তোলেন কিপগেন। এরপর পেনাল্টি মিস পাকিস্তানের শায়ক দোস্তের। ম্যাচের সংযোজিত সময়ে পরপর দু’টি গোল করে ব্যবধান কমায় পাকিস্তান।
১৩ মিনিটে মহম্মদ সুহেলের পাস ধরে দলকে লিড দেন সুহেল ভাট (১-০)। এর পাঁচ মিনিট পরেই অভিষেকের নিখুঁত মাইনাস থেকে জাল কাঁপাতে ভুল হয়নি তাঁর (২-০)। বিরতির আগে ৩-০ করেন কিপগেন। দ্বিতীয়ার্ধে নিখিল প্রভু, বিজয় ভার্গিসদের ভুলে ব্যবধান কমান নাজিবুল্লাহ ও আহমেদ গাজি।