Bartaman Logo
২৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

হাজার গোলের লক্ষ্যে অবিচল রোনাল্ডো

ক্লাব ফুটবলে এটাই তাঁর শেষ মরশুম। অবসর প্রসঙ্গে ইতিমধ্যেই নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

হাজার গোলের লক্ষ্যে অবিচল রোনাল্ডো
  • ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লিসবন: ক্লাব ফুটবলে এটাই তাঁর শেষ মরশুম। অবসর প্রসঙ্গে ইতিমধ্যেই নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এরপরই তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের ভবিষ্যৎ নিয়েও শুরু হয় জল্পনা। অনেকেই ভেবেছিলেন, মার্কিন মুলুকে বিশ্বকাপের আসরেই হয়তো দেশের হয়ে শেষ ম্যাচটি খেলে ফেলেছেন পর্তুগিজ মহাতারকা। তবে সবাইকে অবাক করে উয়েফা নেশনস লিগ রোনাল্ডোকে রেখেই দল ঘোষণা করেন পর্তুগালের নতুন কোচ জর্জ হেসাস। তবে দেশের জার্সিতে এটাই যে তাঁর শেষ টুর্নামেন্ট, সেটাও কার্যত স্পষ্ট করে দিয়েছেন রোনাল্ডো। তিনি জানান, ‘এখন আর নতুন করে কিছু ভাবতে চাই না। আপাতত আমার লক্ষ্য উয়েফা নেশনস কাপ জেতা এবং হাজার গোলের মাইল ফলক স্পর্শ করা।’

Advertisement

সদ্যসমাপ্ত বিশ্বকাপে ব্যর্থতার পর নিজের দেশেই সমালোচনার মুখে পড়তে হয়েছিল রোনাল্ডোকে। অনেকেরই দাবি, ক্রমশ দলের কাছে বোঝা হয়ে উঠছেন তিনি। এই নিয়ে এবার সমালোচকদের একহাত নিলেন সিআরসেভেন। তিনি বলেন, ‘কোচ মনে করেন, জাতীয় দলের হয়ে এখনও অবদান রাখতে পারব। তাই তিনি আমায় দলে রেখেছেন। দেশের মানুষ আমায় ভালোবাসে। তাই আমি আজ এই জায়গায় পৌঁছাতে পেরেছি। কিছু মানুষ আমায় জাতীয় দলের হয়ে দেখতে চান না। গত কয়েক বছর ধরে এটা মেনে নিয়েই এগিয়ে চলেছি।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ