Bartaman Logo
২ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ভরসন্ধ্যায় কড়েয়ার রাস্তায় পরপর ভোজালির কোপ ছিনতাইবাজের, গুরুতর জখম ব্যক্তি, ধৃত অভিযুক্ত

কোয়েস্ট মলের পিছনের রাস্তায় ভরসন্ধ্যায় এক ব্যক্তির উপর ছিনতাইবাজের হামলা। মোবাইল না মেলায় ওই ব্যক্তিকে ভোজালির পরপর কোপে ঘায়েল করে চম্পট দেয় দুষ্কৃতী।

ভরসন্ধ্যায় কড়েয়ার রাস্তায় পরপর ভোজালির কোপ ছিনতাইবাজের, গুরুতর জখম ব্যক্তি,  ধৃত অভিযুক্ত
  • ২ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কোয়েস্ট মলের পিছনের রাস্তায় ভরসন্ধ্যায় এক ব্যক্তির উপর ছিনতাইবাজের হামলা। মোবাইল না মেলায় ওই ব্যক্তিকে ভোজালির পরপর কোপে ঘায়েল করে চম্পট দেয় দুষ্কৃতী। বৃহস্পতিবার সন্ধ্যায় কড়েয়া থানা এলাকায় প্রকাশ্যে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। তার ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করলেন তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম ফৈয়াজ খান। পুলিশের খাতায় সে কুখ্যাত ছিনতাইবাজ হিসাবে পরিচিত। 

Advertisement

পুলিশ সূত্রে খবর, গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাড়ে ৭টা নাগাদ কাজ সেরে বাড়ি যাচ্ছিলেন অভিযোগকারী ব্যক্তি। অভিজাত শপিং মলের সামনে ঝাঁ চকচকে। কিন্তু, পিছনের রাস্তার একাংশ অন্ধকার। সেখানেই একটি বাড়ির দেওয়ালের আড়ালে লুকিয়ে ছিল অভিযুক্ত ফৈয়াজ। ফোন ঘাঁটতে ঘাঁটতে যাচ্ছিলেন ওই ব্যক্তি। তাঁকে রাস্তায় একা পেয়েই মোবাইল ছিনিয়ে নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে অভিযুক্ত। কিন্তু, ব্যর্থ হয় সে। এরপরেই ব্যক্তির সঙ্গে থাকা ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করা হয় বলে অভিযোগ। অভিযুক্তকে বাধা দেয় সে। এরপরেই আক্রোশের বশে কোমর থেকে একটি ভোজালি বের করে মাঝবয়সি ওই ব্যক্তির মাথায় এলোপাথাড়ি কোপ বসায় ফৈয়াজ। মারাত্মকভাবে জখম করে ঘটনাস্থল থেকে চম্পট দেয় অভিযুক্ত। আহতের আর্তনাদে আশপাশের লোকজন ছুটে আসেন। তারাই কড়েয়া থানায় খবর দেন। পুলিশ এসে রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে যায়। আহতের মাথায় ২০টি সেলাই পড়ে। তাঁর অভিযোগের ভিত্তিতেই খুনের চেষ্টা মামলা রুজু করে পুলিশ। সূত্রের খবর, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ যাচাই করে কুখ্যাত ছিনতাইবাজ ফৈয়াজকে চিহ্নিত করে পুলিশ। শুক্রবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছেন তদন্তকারীরা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ