Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

শাসনে পথ অবরোধকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল

সাতসকালেই পথ অবরোধকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। আজ, রবিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার শাসনে। অভিযোগ, এদিন...

শাসনে পথ অবরোধকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল
  • ৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:০৯
Prefer us on Google

সাতসকালেই পথ অবরোধকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। আজ, রবিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার শাসনে। অভিযোগ, এদিন সকালে একটি ট্রাক থামিয়ে শাসন থানার পুলিশের গাড়ির চালক টাকার দাবি করে। কিন্তু টাকা দিতে অস্বীকার করায় পুলিশের গাড়ির চালক মারধর করে ওই ট্রাক চালককে। এমনটাই অভিযোগ। প্রতিবাদে রাজারহাট- খড়িবাড়ি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় অন্যান্য গাড়ির চালকরা। পুলিশ অবশ্য এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, ওই ট্রাক চালক মদ্যপ অবস্থায় ছিল। রাস্তায় গোলমাল  করছিল। সেই জন্যই তাকে ধরা হয়। কোনও ট্রাক থামিয়ে টাকা চাওয়া হয়নি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ