Bartaman Logo
২২ আগস্ট, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

সরকারি প্রকল্পের অর্থ নয়ছয় ও আর্থিক দুর্নীতির অভিযোগ, গ্রেপ্তার জয়গাঁ-২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান

সরকারি প্রকল্পের অর্থ নয়ছয় ও আর্থিক দুর্নীতির অভিযোগে শুক্রবার কালচিনি ব্লকের জয়গাঁ-২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান অঞ্জু খাতুনকে গ্রেপ্তার করল পুলিশ।

সরকারি প্রকল্পের অর্থ নয়ছয় ও আর্থিক দুর্নীতির অভিযোগ,  গ্রেপ্তার জয়গাঁ-২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান
  • ২১ আগস্ট, ২০২৬ ২২:৩৬
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: সরকারি প্রকল্পের অর্থ নয়ছয় ও আর্থিক দুর্নীতির অভিযোগে শুক্রবার কালচিনি ব্লকের জয়গাঁ-২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান অঞ্জু খাতুনকে গ্রেপ্তার করল পুলিশ। এদিন সন্ধ্যায় ভারত-ভুটান সীমান্তে জয়গাঁ শহরের ঝর্ণাবস্তি এলাকায় প্রধান অঞ্জু খাতুনকে গ্রেপ্তার করে পুলিশ। জয়গাঁ-২ পঞ্চায়েতে এখনও তৃণমূলের বোর্ড রয়েছে। বিজেপি নেতৃত্বের পক্ষ থেকেই প্রধানের বিরুদ্ধে পুলিশের কাছে সরকারি প্রকল্পের অর্থ নয়ছয়ের অভিযোগ করা হয়েছিল। দুর্নীতির অর্থের পরিমাণ ১৭ লক্ষ টাকা। বিশেষ করে আবাসের ঘর বিলিতে প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ শনিবার প্রধানকে আলিপুরদুয়ার জেলা আদালতে তোলা হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ