Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

রানার বিরুদ্ধে অভিযোগ

রানার বিরুদ্ধে অভিযোগ
  • ১৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
দক্ষিণী অভিনেতা রানা দগ্গুবতী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হল। হায়দরাবাদ পুলিস সদ্য তাঁদের বিরুদ্ধে ক্রিমিনাল কেস রেজিস্টার করেছে বলে খবর। অবৈধভাবে একটি হোটেল ভাঙার অভিযোগ উঠেছে রানার পরিবারের বিরুদ্ধে। জানা গিয়েছে, হায়দরাবাদের ফিল্ম নগরে অবস্থিত ডেকান কিচেন নামক এক হোটেল ভাঙার অভিযোগ উঠেছিল। দগ্গুবতী পরিবার এই সম্পত্তিটি নন্দকুমার নামে এক ব্যক্তিকে ইজারা দিয়েছিল বলে খবর। ২০২২ সালের নভেম্বরে বৃহত্তর হায়দরাবাদ পুরসভা প্রথম এই সম্পত্তির একাংশ ভেঙে ফেলে। তারপর ২০২৩ সালে এই কাজের ব্যাখ্যা চায় আদালত। পাশাপাশি ভাঙার কাজে স্থগিতাদেশও জারি করা হয়েছিল। চলতি বছর দগ্গুবতী পরিবার নন্দকুমারকে এই সম্পত্তিটি পুরোপুরিভাবে ভেঙে ফেলতে প্ররোচিত করেছিল বলে অভিযোগ। আদালতের অভিযোগ লঙ্ঘন করার অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে। নন্দকুমার এক বিবৃতিতে জানান, হোটেলটি ভেঙে ফেলায় তাঁর ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে। যদিও এই সম্পর্কে দগ্গুবতী পরিবারের কোনও সদস্য এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।  
Advertisement
সম্পর্কিত সংবাদ