Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

রোনাল্ডোর ৯০৮ তম গোল

রোনাল্ডোর ৯০৮ তম গোল
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
রিয়াধ: বদলার ম্যাচে জ্বলে উঠলেন সিআরসেভেন। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল আইনকে ৫-১ গোলে গুঁড়িয়ে দিল আল নাসের। উল্লেখ্য, গতবার এই দলের কাছে হেরেই প্রতিযোগিতা থেকে বিদায় নেয় আল নাসের। সেই ফলের জবাব দিতে মুখিয়ে ছিলেন রোনাল্ডো, সাদিও মানেরা। ম্যাচের পাঁচ মিনিটে তালিস্কার গোলে এগিয়ে যায় আল নাসের। এরপর সাদিও মানের শট প্রতিপক্ষ গোলরক্ষক রুখে দিলে ফিরতি বলে জাল কাঁপান রোনাল্ডো। কেরিয়ারে ৯০৮তম লক্ষ্যভেদের পর উচ্ছ্বসিত পর্তুগিজ মহাতারকা। স্কোরশিটে নাম তোলেন ওয়েসলি ও টালিস্কাও। অপর গোলটি আত্মঘাতী। জয়ের ফলে চার ম্যাচে আল নাসেরের সংগ্রহ ১০ পয়েন্ট।
Advertisement
সম্পর্কিত সংবাদ