গোয়া: রনজি ট্রফিতে বল হাতে নজর কাড়লেন অর্জুন তেন্ডুলকর। প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথমবার ৫ উইকেট নিয়ে রীতিমতো চর্চায় শচীন পুত্র। রনজির প্লেট ডিভিশনে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে গোয়ার জার্সিতে ৯ ওভার হাত ঘুরিয়ে ২৫ রানের বিনিময়ে পাঁচটি উইকেট নেন অর্জুন। তাঁর দাপটেই মাত্র ৮৪ রানে গুটিয়ে যায় অরুণাচল প্রদেশ। টস জিতে তাদের ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তটাই কাল হল। দিনের শেষে গোয়া ২ উইকেটের বিনিময়ে ৪১৪ রান তুলে ফেলেছে। ক্রিজে রয়েছেন কাশ্যপ বাকলে (ব্যাটিং ১৭৯) ও স্নেহাল কেউথাঙ্কর (ব্যাটিং ১৪৬)।



