Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

রনজিতে খেলা হচ্ছে না যশস্বীর

রনজিতে খেলা হচ্ছে না যশস্বীর
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নাগপুর: সময়টা ভালো যাচ্ছে না যশস্বী জয়সওয়ালের। চ্যাম্পিয়ন্স ট্রফি দল থেকে বাদ পড়েছেন। এবার মুম্বইয়ের হয়ে রনজি ট্রফির সেমি-ফাইনালেও খেলা হচ্ছে না তাঁর। গোড়ালিতে চোট পেয়েছেন বাঁ হাতি ওপেনারটি। তা সত্ত্বেও শেষ চারের লড়াইয়ে বিদর্ভের বিরুদ্ধে এগিয়ে মুম্বই। অধিনায়ক অজিঙ্কা রাহানে দুরন্ত ফর্মে। তারকা ব্যাটসম্যান সূর্যকুমার যাদবও রানে ফিরেছেন। শিবম দুবের মতো অলরাউন্ডার মুম্বইয়ের বড় ভরসা। বল হাতে আগুন ঝরাতে তৈরি শার্দূল ঠাকুর। তবে চমক দিতে তৈরি বিদর্ভও। অক্ষর ওয়াদকর, অথর্ব তাইডে, হর্ষ দুবেরা সেরাটা মেলে ধরতে পারলে মুম্বই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে। অন্য সেমি-ফাইনালে ঘরের মাঠে কেরলের বিরুদ্ধে নামছে গুজরাত।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ