নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রনজি ট্রফিতে কর্ণাটক-বাংলা ম্যাচ ড্র। তবে প্রথম ইনিংসে লিডের সুবাদে মূল্যবান তিন পয়েন্ট পেয়েছে লক্ষ্মীরতন শুক্লার দল। ৪ ম্যাচে আট পয়েন্ট নিয়ে এলিট গ্রুপ সি’তে পঞ্চম স্থানে বঙ্গ-ব্রিগেড। উল্লেখ্য, প্রথম ইনিংসে বাংলার ৩০১ রানের জবাবে ২২১ রান তোলে কর্ণাটক। এরপর দ্বিতীয় ইনিংসে সুদীপ কুমার ঘরামির শতরানের সৌজন্যে ৫ উইকেটে ২৮৩ তুলে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে বাংলা। জয়ের জন্য কর্ণাটকের সামনে টার্গেট ছিল ৩৬৪। খেলা শেষের সময় তাদের স্কোর ছিল ৩ উইকেটে ১১০।



