গোয়া: জুটিতে লুটি। রনজিতে নজির কাশ্যপ বাকলে ও স্নেহাল কৌতানকরের। এই দুই ব্যাটারের সৌজন্যে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ইনিংস ও ৫৫১ রানের বিশাল জয় ছিনিয়ে নিল গোয়া। প্রথম ইনিংসে মাত্র ৮৪ রানে অল আউট হয়ে যায় অরুণাচল প্রদেশ। জবাবে ২ উইকেটে ৭২৭ রানের বিশাল ইনিংস খাড়া করে ডিক্লেয়ার করে গোয়া। তৃতীয় উইকেটের পার্টনারশিপে ৬০৬ রান সংগ্রহ করেন কাশ্যপ ও স্নেহাল। রনজি ট্রফির ইতিহাসে যা রেকর্ড। এর মধ্যে স্নেহাল ৩১৪ ও কাশ্যপ ৩০০ রানে অপরাজিত থাকেন। এর আগে মহারাষ্ট্রের স্বপ্নিল সুগালে ও অঙ্কিত বাওয়ান জুটি বেধে ৫৯৪ রান সংগ্রহ করেন।



