লাহলি: অনন্য কীর্তির অধিকারী হলেন হরিয়ানার পেসার আনশুল কম্বোজ। রনজির ইতিহাসে তৃতীয় ক্রিকেটার হিসেবে ইনিংসে ১০ উইকেট নিলেন তিনি। শুক্রবার গ্রুপ সি’র ম্যাচে কেরলের প্রথম ইনিংসে একাই সবক’টি উইকেট নেন ২৩ বছর বয়সি ডানহাতি পেসার। তাঁর বোলিংয়ের পরিসংখ্যান ৩০.১-৯-৪৯-১০।
Advertisement
এর আগে বাংলার প্রেমাংশু চ্যাটার্জি (১৯৫৬-৫৭ মরশুম) ও রাজস্থানের প্রদীপ সুন্দরম (১৯৮৫-৮৬ মরশুম) রনজিতে এক ইনিংসে ১০ উইকেট নিয়েছিলেন। সেই তালিকায় আনশুল তৃতীয়। তবে সার্বিকভাবে প্রথম শ্রেণির ক্রিকেট ধরলে ভারতীয়দের মধ্যে তিনি ষষ্ঠ। ফার্স্ট ক্লাস ক্রিকেটে এই কৃতিত্ব রয়েছে সুভাষ গুপ্তে, দেবাশিস মোহান্তির। আর ১৯৯৯ সালে কোটলায় পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে অনিল কুম্বলে নিয়েছিলেন ১০ উইকেট। তিনি বাদে টেস্ট ক্রিকেট পরিসরে এমন অনবদ্য কীর্তির স্বাদ পেয়েছেন মাত্র দু’জন— ইংল্যান্ডের জিম লেকার ও নিউজিল্যান্ডের আজাজ প্যাটেল।
শুক্রবার খেলা শুরুর সময় আনশুলের পকেটে ছিল বিপক্ষের আটটি উইকেট। এদিন বেসিল থাম্পি ও শোউন রজারকে ফিরিয়ে ১০ উইকেট পূর্ণ করেন তিনি। তাঁর দাপটে ২৯১ রানে দাঁড়ি পড়ে কেরলের ইনিংসে। জবাবে হরিয়ানার সংগ্রহ ১৩৯-৭। উল্লেখ্য, আইপিএলে কয়েক মাস আগে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে নজর কেড়েছিলেন তিনি।