বরুণ ধাওয়ানের সঙ্গে ‘বেবি জন’ ছবিতে তাঁর অভিনয় চর্চায়। আবার অক্ষয় কুমার অভিনীত ‘ভূত বাংলা’ ছবিতেও দেখা যাবে অভিনেত্রী ওয়ামিকা গাব্বির অভিনয়। এই আবহে শোনা যাচ্ছে, রণবীর সিংয়ের বিপরীতে দেখা যাবে তাঁকে। ‘শক্তিমান’-এর অনুপ্রেরণায় তৈরি ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে রণবীরকে। এ নিয়ে বলি পাড়ায় বিতর্কও হয়েছে। যদিও নির্মাতারা এই ছবির জন্য পুরোদমে প্রস্তুতি নিচ্ছেন। বর্তমানে ছবির চিত্রনাট্যের কাজ চলছে। পরিচালক বাসিল জোসেফের এই ছবির নায়িকার খোঁজ চলছিল দীর্ঘদিন ধরেই। অবশেষে সামনে এল ওয়ামিকার নাম। যদিও নির্মাতাদের তরফে এখনই কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। বলিউড, দক্ষিণী ইন্ডাস্ট্রিতে একের পর এক তুখোড় পারফরম্যান্সে অনুরাগীদের মুগ্ধ করেছেন ওয়ামিকা। দক্ষিণী অভিনেতা নানির বিপরীতে তিনি একটি ছবি করতে পারেন বলে জল্পনা চলছে।



