Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রামপুরহাট ও পাইকরে ২ জনের অস্বাভাবিক মৃত্যু

রামপুরহাট ও পাইকরে ২ জনের অস্বাভাবিক মৃত্যু
  • ৩১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রামপুরহাট: বৃহস্পতিবার সকালে রামপুরহাটে বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিস জানিয়েছে, মৃত যুবকের নাম শান্ত লেট(৩৪)। তাঁর বাড়ি রামপুরহাট শহর লাগোয়া হিমায়েতপুরে। এদিন সকালে পরিবারের সদস্যরা বাড়ির দরজা ভেঙে ওই যুবককে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন। তড়িঘড়ি তাঁকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের দাদা বিক্রম লেট বলেন, ভাই মদ্যপান করত। বুধবার রাতে মদ খেয়ে বাড়ি ফিরলে বউমার সঙ্গে অশান্তি হয়। এদিন সকালে ভাই ঘুম থেকে উঠলে আরও একবার এই নিয়ে বউমার সঙ্গে বচসা বাধে। এরপরই ভাই সকলের অলক্ষ্যে বাড়ির ভিতর ঢুকে গলায় ওড়না জড়িয়ে ঝুলে পড়ে।
Advertisement
অন্যদিকে, গত রবিবার পাইকর থানার আমডোল গ্রামের দোস্ত মহম্মদ শেখ(৬০) নামে এক বৃদ্ধকে কীটনাশক খাওয়া অবস্থায় রামপুরহাট মেডিক্যালে ভর্তি করা হয়েছিল। বুধবার সন্ধ্যায় সেখানেই তাঁর মৃত্যু হয়। পুলিস জানিয়েছে, ওই বৃদ্ধ পারিবারিক কারণে মানসিক অবসাদ থেকে কীটনাশক খেয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। দু’টি ক্ষেত্রেই পুলিস অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু করেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ