Bartaman Logo
১৬ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

জুনিয়র হাইস্কুল মিশছে হাইস্কুলে?

স্কুলের কাঠামোর ভবিষ্যৎ নিয়ে এবার নয়া ভাবনায় রাজ্য সরকার। জুনিয়র হাইস্কুলে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পঠনপাঠন ব্যবস্থা জুড়ে যেতে পারে হাইস্কুলের সঙ্গে।

জুনিয়র হাইস্কুল মিশছে হাইস্কুলে?
  • ২৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: স্কুলের কাঠামোর ভবিষ্যৎ নিয়ে এবার নয়া ভাবনায় রাজ্য সরকার। জুনিয়র হাইস্কুলে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পঠনপাঠন ব্যবস্থা জুড়ে যেতে পারে হাইস্কুলের সঙ্গে। এনিয়ে ইতিমধ্যেই পরিকল্পনা করছে স্কুল শিক্ষাদপ্তর। রবিবার জলপাইগুড়িতে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের জেলা সম্মেলনে যোগ দিয়ে এই ইঙ্গিতই দিলেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। তিনি বলেন, ‘অবৈজ্ঞানিকভাবে অনেক জায়গায় হাইস্কুলের পাশেই জুনিয়র হাইস্কুল করা হয়েছে। ছাত্রছাত্রীর অভাবে ভুগছে ওই স্কুলগুলি। এগুলিকে হাইস্কুলের সঙ্গে মিশিয়ে দেওয়া যায় কি না, সেব্যাপারে আমরা ভাবছি।’ 

Advertisement

জনগণনার কাজে প্রাইমারি স্কুলের বহু শিক্ষক যুক্ত হয়েছেন। ফলে জনগণনা ও স্কুল দু’টিই কীভাবে একসঙ্গে চালানো যাবে, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেক শিক্ষক। এনিয়ে শিক্ষামন্ত্রীর মন্তব্য, ‘জনগণনা একটি গুরুত্বপূর্ণ কাজ। আবার স্কুলও করতে হবে। দুটোর মধ্যে কীভাবে সমন্বয় রক্ষা করা যায়, তা নিয়ে আমরা দেখছি।’ একইসঙ্গে শিক্ষামন্ত্রীর বার্তা, স্কুলে পড়ুয়াদের উপস্থিতির উপর নজরদারিতে বায়োমেট্রিক বসবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ