Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

রোমান্টিক সিরিজে কল্কি

রোমান্টিক সিরিজে কল্কি
  • ২ নভেম্বর, ২০২৪ ০০:০০
রোমান্টিক সিরিজে দেখা যাবে অভিনেত্রী কল্কি কোয়েচলিনকে। শোনা যাচ্ছে, এই সিরিজের হাত ধরে কল্কি প্রথমবার জুটি বাঁধছেন অভিনেতা করণ ট্যাকারের সঙ্গে। তাঁদের সম্পর্কের রসায়ন এই সিরিজের মূল ইউএসপি। বর্তমানে মুম্বইয়ে শ্যুটিং চলছে। শহরের বেশ কিছু রিয়েল লোকেশনে শ্যুটিং করছেন নির্মাতারা। সদ্য মেরিন ড্রাইভে তাঁদের শ্যুট করতেও দেখা গিয়েছে। যদিও গল্প প্রসঙ্গে এখনও কিছু জানাতে চাননি নির্মাতারা। আগামী বছর মাঝামাঝি সিরিজটি মুক্তি পাবে। এর আগে ২০২২ সালে ‘খাকি: দ্য বিহার চ্যাপ্টার’-এ দেখা গিয়েছিল করণকে। ‘স্পেশাল ওপস’ সিরিজেও তাঁকে দেখা যাবে। পাশাপাশি কল্কিকে শেষবার দর্শক দেখেছেন ‘খো গেয়ে হাম কাহাঁ’ ছবিতে ও ‘মেড ইন হেভেন’-এর সিজন ২তে।    
Advertisement
সম্পর্কিত সংবাদ