Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

রোমান্টিক ছবিতে কার্তিক

রোমান্টিক ছবিতে কার্তিক
  • ১৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
‘ভুল ভুলাইয়া ৩’ ছবির বক্স অফিস সাফল্যের এবার রোমান্টিক ছবিতে দেখা যাবে অভিনেতা কার্তিক আরিয়ানকে। গত বছর মুক্তিপ্রাপ্ত ‘সত্যপ্রেম কি কথা’ ছবিটি ভালো ফল করেছিল। তারপর থেকেই ফের পরিচালক সমীর বিদ্বানসের সঙ্গে জুটি বাঁধার কথা ভাবছেন কার্তিক। অবশেষে সেই ভাবনা বাস্তবের মাটি পেতে চলেছে। শোনা যাচ্ছে, একটি লাভ স্টোরিতে অভিনয় করবেন কার্তিক। চিত্রনাট্যের কাজ প্রায় শেষের পথে। বর্তমানে প্রযোজকের খোঁজে রয়েছেন তাঁরা। সূত্রের খবর, ‘সত্যপ্রেম...’ ছবির শ্যুটিংয়ের সময়ই পরিচালকের কাজ মুগ্ধ করেছিল কার্তিককে। তখন থেকেই দু’জনের মধ্যে আরও একটি ছবিতে কাজ করার কথা চলছে। শোনা যাচ্ছে, প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে এই ছবির বিষয়ে কথা বলতে আগ্রহী তাঁরা। তবে বর্তমানে সাজিদ ব্যস্ত ‘সিকান্দার’, ‘হাউজফুল ৫’, ‘বাঘি ৪’ সহ একাধিক প্রোজেক্ট নিয়ে। উল্লেখ্য, ‘ভুল ভুলাইয়া ৩’-এর পর অনুরাগ বসুর ছবিতে কাজ করবেন কার্তিক। এছাড়াও তাঁর হাতে রয়েছে ‘পতি পত্নী অউর উও’।
Advertisement
সম্পর্কিত সংবাদ