Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

রিমেকে হৃতিক

রিমেকে হৃতিক
  • ৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
জুনিয়র এনটিআরের সঙ্গে ‘ওয়ার ২’ ছবি নিয়ে ব্যস্ত হৃতিক রোশন। পাশাপাশি আলিয়া ভাট ও শর্বরী অভিনীত ‘আলফা’ ছবিতেও একটি গুরুত্বপূর্ণ ক্যামিও চরিত্রে দেখা যাবে তাঁকে। এই আবহে নতুন ছবির কাজ শুরু করলেন অভিনেতা। প্রখ্যাত হলিউড ছবি ‘আই অ্যাম লেজেন্ড’-এর রিমেক আসতে চলেছে। উইল স্মিথ অভিনীত এই ছবির রিমেকে মুখ্য চরিত্রে দেখা যাবে হৃতিকের অভিনয়। ইতিমধ্যে ওই হলিউড ছবির স্বত্ব নাকি কিনেছেন নায়ক। উল্লেখ্য, এর আগে পরিচালক কবীর খানের সঙ্গে এই ধরনের একটি ছবিতে অভিনয় করার কথা চলছিল হৃতিকের। তবে সৃজনশীল মতপার্থক্যের জেরে বেরিয়ে আসেন তিনি। ‘আই অ্যাম লেজেন্ড’ ছবির রিমেকটি পরিচালনা কে করবেন, তা স্পষ্ট নয়। শীঘ্রই নির্মাতাদের তরফে আনুষ্ঠানিকভাবে ছবিটির ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে।   
Advertisement
সম্পর্কিত সংবাদ