Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

রমজান: রেশনে বিশেষ প্যাকেজে  ময়দা, চিনি আর ছোলা দেবে রাজ্য

রমজান: রেশনে বিশেষ প্যাকেজে  ময়দা, চিনি আর ছোলা দেবে রাজ্য
  • ২৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রমজান মাসে রেশন গ্রাহকদের বিশেষ প্যাকেজে ময়দা, চিনি ও ছোলা দেওয়া হবে। জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতাভুক্ত ৬ কোটি রেশন গ্রাহককে রাজ্য সরকার কিছুটা ভর্তুকি দিয়ে এই খাদ্যসামগ্রী দেবে। প্রতিটি খাদ্যসামগ্রী পরিবার পিছু একদফায় এক কেজি করে দেওয়া হয়। এজন্য মোট কত পরিমাণ খাদ্যসামগ্রীর প্রয়োজন তা ৩০ জানুয়ারির মধ্যে ডিলারদের ই-পস যন্ত্রের মাধ্যমে অনলাইনে রাজ্য খাদ্যদপ্তরকে জানাতে হবে। পরিবার পিছু এক কেজি বরাদ্দ ধরে পরিমাণ জানাতে বলা হয়েছে ডিলারদের। কিন্তু রমজান মাসের বিশেষ প্যাকেজের খাদ্যসামগ্রী কী দামে বেচতে হবে, খাদ্যদপ্তর তা এখনও জানায়নি। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু এই ব্যাপারে খাদ্যদপ্তরের প্রধান সচিব পারভেজ আমেদ সিদ্দিকিকে চিঠি দিয়েছেন। আগে থেকে বিক্রয় মূল্য না জানালে বিশেষ প্যাকেজের চাহিদা কতটা হবে, ডিলারদের পক্ষে তা বোঝা সম্ভব নয়। তাই বিশেষ প্যাকেজের খাদ্যসামগ্রী কী পরিমাণ প্রয়োজন, তা জানাতে গিয়ে সমস্যায় পড়েছেন ডিলাররা। প্রতিবার বিক্রয় মূল্য জানার পরই নিজ নিজ চাহিদা ডিলাররা জানিয়ে থাকেন। 
Advertisement
এদিকে কেন্দ্রীয় খাদ্যসচিব সঞ্জীব চোপড়া সোমবার কলকাতার একটি হোটেলে রাজ্য খাদ্যদপ্তর, এফসিআই এবং সিডব্লুসি আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। রেশনের খাদ্য সরবরাহ ও পরিচালন ব্যবস্থা নিয়ে দীর্ঘ বৈঠক হয়। রাজ্য খাদ্যদপ্তরের প্রধান সচিব ওই বৈঠকে ছিলেন। কেন্দ্রের কাছে রাজ্যের প্রাপ্য অর্থ নিয়েও আলোচনা হয়েছে সেখানে। ডিলারস ফেডারেশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় সচিব। এই বৈঠকেও রেশন ডিলারদের কমিশন বৃদ্ধির দায় রাজ্য সরকারগুলিকে নেওয়ার কথাই বলেছেন তিনি। সব খাদ্যসামগ্রী চটের বস্তায় ভরে সরবরাহ করা হবে বলেও আশ্বাস দিয়েছে কেন্দ্র।
Advertisement
সম্পর্কিত সংবাদ