Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

সাদা কাগজ জমা দিয়ে...! বিস্ফোরক দাবি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর

ক্রেডেনশিয়াল নেই, অথচ সাদা কাগজ জমা দিয়ে বহু কাজ এর আগে করা হয়েছে। অভিযোগ তুলে সরব স্বয়ং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নীশিথ প্রামানিকের।

সাদা কাগজ জমা দিয়ে...! বিস্ফোরক দাবি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর
  • ২০ জুলাই, ২০২৬ ২২:৪১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: ক্রেডেনশিয়াল নেই, অথচ সাদা কাগজ জমা দিয়ে বহু কাজ এর আগে করা হয়েছে। অভিযোগ তুলে সরব স্বয়ং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নীশিথ প্রামানিকের। এই ধরনের ঠিকাদার সংস্থাকে শোকজ করার পাশাপাশি ব্ল্যাক লিস্টেড করা হচ্ছে, জানান মন্ত্রী। 

Advertisement

সোমবার দুপুরে কোচবিহার শহরে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে একটি সাংবাদিক বৈঠক করেন মন্ত্রী নীশিথ প্রামানিক। সেখানেই তিনি এই অভিযোগ তোলেন। মন্ত্রী বলেন, ‘এই ধরনের দুর্নীতি যারা করেছেন, তাদেরকে শোকজ করা হয়েছে। বেশকিছু এজেন্সিকে একটা নির্দিষ্ট সময়ের জন্য ব্ল্যাক লিস্টেড করা হয়েছে। প্রত্যেকটা জেলার নোডাল টিমকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন কাজের গুনগত মান পরীক্ষা করার পাশাপাশি সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থার কাগজপত্র যাচাই করে নেন।’

Advertisement
সম্পর্কিত সংবাদ