Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬

রাম মন্দিরের প্রধান পুরোহিত সঙ্কটজনক

রাম মন্দিরের প্রধান পুরোহিত সঙ্কটজনক
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
লখনউ: অযোধ্যার রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত গুরুতর অসুস্থ। সোমবার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন মহন্ত সত্যেন্দ্র দাস। তাঁকে লখনউয়ের সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স (এসজিপিজিআই) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৮৫ বছরের পুরোহিতের অবস্থা সঙ্কটজনক বলেই জানিয়েছেন চিকিৎসকরা। হাসপাতালের তরফে জানানো হয়েছে, ব্রেন স্ট্রোকে আক্রান্ত সত্যেন্দ্র দাসের ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে। নিউরোলজি ওয়ার্ডে  সর্বক্ষণের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। উল্লেখ্য, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের পর থেকে অস্থায়ী রাম মন্দিরের পুরোহিত হিসেবে নিযুক্ত করা হয়েছিল মহন্ত সত্যেন্দ্র দাসকে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ