Bartaman Logo
২৭ মে, ২০২৬

রেল প্রকল্প: মন্ত্রীর সঙ্গে কথা সুকান্তর

রেল প্রকল্প: মন্ত্রীর সঙ্গে কথা সুকান্তর
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বালুরঘাটের রেল যোগাযোগ ব্যবস্থা সংক্রান্ত একাধিক ইস্যুতে বুধবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করলেন ওই কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার। রেল লাইনের আপগ্রেডেশন, স্টেশনের মানোন্নয়ন সহ একাধিক নতুন ট্রেন চালানোর আর্জি এদিন রেলমন্ত্রীকে জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুকান্তবাবু। জমা দিয়েছেন চিঠি। সুকান্তবাবুর অনুরোধ, বালুরঘাট এবং গুয়াহাটির মধ্যে নতুন ট্রেন এবং বালুরঘাটের সঙ্গে বেঙ্গালুরুর সংযোগকারী ট্রেন চালু করা হোক। তেভাগা এক্সপ্রেস এবং হাওড়া-বালুরঘাট এক্সপ্রেসকে দক্ষিণ দিনাজপুর জেলার দৌলতপুর হল্ট স্টেশনে স্টপেজ দেওয়ার আর্জিও জানিয়েছেন তিনি। বালুরঘাট-শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেসকেও রামপুর বাজার স্টেশনে স্টপেজের অনুরোধ করেছেন তিনি। একইসঙ্গে সুকান্তবাবুর অনুরোধ, বুনিয়াদপুর এবং কালিয়াগঞ্জের মধ্যে নতুন রেল লাইন পাতার পাশাপাশিই একলাখি-বালুরঘাট সিঙ্গল লাইনের ডাবলিং করা হোক। গঙ্গারামপুর রেল স্টেশনকে অমৃত-ভারত স্টেশনে উন্নীত করার আর্জিও জানিয়েছেন বালুরঘাটের সাংসদ। দৌলতপুর হল্ট স্টেশনের পরিকাঠামোগত মানোন্নয়নের অনুরোধও জানিয়েছেন সুকান্তবাবু। 
Advertisement
সম্পর্কিত সংবাদ