নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলার জয়যাত্রা অব্যাহত। বুধবার সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে ২৭ বল বাকি থাকতেই ৮ উইকেটে পুরো পয়েন্ট ছিনিয়ে নেয় লক্ষ্মীরতন শুক্লার দল। এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলা। নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে মিজোরাম। মোহিত জ্যাংড়া অপরাজিত থাকেন ৮০ রানে। বাংলার হয়ে সায়ন ঘোষ, করণ লাল, কনিষ্ক শেঠ উইকেট পেলেও বল হাতে ছন্দে ছিলেন না সামি। ৪ ওভারে ৪৬ রান দেন তিনি। জবাবে ১৫.২ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান সংগ্রহ করে বাংলা। ৪৫ বলে ৮১ অভিষেক পোড়েলের। যোগ্য সঙ্গত করণ লালের (৬৭)।
Advertisement
এদিকে, ত্রিপুরার বিরুদ্ধে ২৮ বলে শতরান হাঁকালেন গুজরাতের উর্ভিল প্যাটেল। তাঁর ৩৫ বলে ১১৫ রানের ইনিংসে এক ডজন বিশাল ছক্কা। ভাঙলেন পন্থের রেকর্ড (৩২ বলে)। টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে সাইপ্রাসের বিরুদ্ধে ২৭ বলে সেঞ্চুরি রয়েছে এস্তোনিয়ার সাহিল চৌহানের।



