Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

রেকর্ড গড়ল

রেকর্ড গড়ল
  • ৩১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
মুক্তির আগেই অল্লু অর্জুনের ‘পুষ্পা ২: দ্য রুল’ ও শাহরুখ খানের ‘ডাঙ্কি’কে পিছনে ফেলল সলমন খানের ‘সিকান্দার’। কীভাবে? টিজারের দর্শক সংখ্যায় তৈরি হয়েছে এই নতুন রেকর্ড। গত ২৭ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির টিজারের। তবে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শ্রদ্ধা জানাতে একদিন পিছিয়ে দেওয়া হয়েছিল টিজার মুক্তি। পরিবর্তে ২৮ ডিসেম্বর মুক্তি পায় এই টিজার। আর ২৪ ঘণ্টার মধ্যেই রেকর্ড গড়ে সলমন অভিনীত ছবির টিজারটি। সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি দেখা টিজারের তালিকায় শীর্ষে এই ছবি। এই রেকর্ডে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা। জানা গিয়েছে, ‘সিকান্দার’ ছবিটি ২৪ ঘণ্টায় দেখেছেন ৪৮ মিলিয়ন দর্শক। যেখানে ‘পুষ্পা ২’-এর দর্শক সংখ্যা ৩৯.৩ মিলিয়ন ও ‘ডাঙ্কি’র দর্শক ৩৬.৮ মিলিয়ন।
Advertisement
সম্পর্কিত সংবাদ