নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজ্যসভার হট্টগোলে এবার প্রাক্তন প্রধানমন্ত্রী জেডিএসের বর্ষীয়ান নেতা এইচ ডি দেবেগৌড়ার সঙ্গেই একপ্রকার বিতণ্ডায় জড়িয়ে গেলেন কংগ্রেস এমপিদের একাংশ। আপনার পাশের এমপিদেরও বলুন। বৃহস্পতিবার রাজ্যসভায় হট্টগোলের সময় ৯১ বছরের দেবেগৌড়ার উদ্দেশে অঙ্গভঙ্গি করে এমনই বোঝালেন কংগ্রেস সাংসদদের একাংশ। একইরকম অঙ্গভঙ্গি করলেন ডিএমকের রাজ্যসভার সদস্য তিরুচি শিবা। বিজেপি এবং কংগ্রেস দু’পক্ষেরই তুমুল হট্টগোলের কারণে এদিন বেলা ২টো পর্যন্ত মুলতুবি হয়ে যায় রাজ্যসভা। দ্বিতীয়ার্ধে সভার কাজ শুরু হতেই ফের হট্টগোল শুরু হয়। এইসময়ই প্রাক্তন প্রধানমন্ত্রীকে
Advertisement
বলার অনুমতি দেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকার। তখন বিরোধী বেঞ্চকে দেখিয়ে দেবগৌড়া আপ্রাণ বলার চেষ্টা করেন যে, কংগ্রেস সহ বিরোধীরাই সভার কাজ ঠিকমতো চালাতে দিচ্ছে না। চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
প্রস্তাব এনে আদতে তারা গণতন্ত্রেরই চরম ক্ষতি করছে। ততক্ষণে তাঁর পিছনে এবং পাশে দাঁড়িয়ে কংগ্রেসের পাল্টা হট্টগোল শুরু করে দিয়েছেন বিজেপি তথা এনডিএর সাংসদরা। ফলে তুমুল চিৎকারে ঢাকা পড়ে গিয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীর কণ্ঠস্বর। এইসময় অশক্ত শরীরেই উঠে দাঁড়ানোর চেষ্টা করেন এইচ ডি দেবেগৌড়া। বলেন, ইতিহাসে এটি প্রথমবার হল যে রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হল। এটি গণতন্ত্রের পক্ষে চরম ক্ষতিকারক।