Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রাজ্য প্রাথমিক স্কুল ক্রীড়ায় শীতলকুচি ব্লকের ৬ পড়ুয়া

রাজ্য প্রাথমিক স্কুল ক্রীড়ায় শীতলকুচি ব্লকের ৬ পড়ুয়া
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, শীতলকুচি: রাজ্য প্রাথমিক স্কুল ক্রীড়া প্রতিযোগিতায় কোচবিহার জেলার হয়ে খেলতে যাচ্ছে শীতলকুচি ব্লকের ছয় পড়ুয়া। ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ রাজ্য স্তরের প্রতিযোগিতার আসর বসছে পশ্চিম মেদিনীপুরে। প্রতিযোগিতায় শীতলকুচি গার্লস এপি স্কুল থেকে লংজাম্পে অংশ নেবে দ্বিতীয় শ্রেণির অঙ্কুশ বর্মন। যোগব্যায়ামে অংশ নেবে বড় গদাইখোড়া খানুয়ারডাঙা প্রাথমিক স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র অর্ঘ্যদীপ বর্মন। খালিসামারি আলাউদ্দিন জিপি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী মোনালিসা খাতুনও লংজাম্পে অংশ নেবে। বড় ধাপেরচাত্রা পঞ্চম প্ল্যান স্কুল থেকে পঞ্চম শ্রেণির দীপঙ্কর বর্মন ফুটবল ছোড়া প্রতিযোগিতায় অংশ নেবে। পিঞ্জারির ঝাড় প্রাথমিক বিদ্যালয় থেকে ১০০ ও ২০০ মিটার দৌড়ে পঞ্চম শ্রেণির স্বস্তিকা বর্মন অংশ নেবে। এছাড়াও মহিষমুড়ি শিয়ায়ডাঙা পঞ্চম প্ল্যান স্কুল থেকে পঞ্চম শ্রেণির অর্পিতা ডাকুয়া লংজাম্পে অংশ নেবে। 
Advertisement
শীতলকুচি সার্কেলের এসআই অমিত সরকার জানান, শীতলকুচি ব্লকের ছয় পড়ুয়া কোচবিহার জেলার হয়ে রাজ্য পর্যায়ের খেলায় অংশ নেবে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ