Bartaman Logo
২০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

রাজস্থানে মৃত্যু চাঁচলের শ্রমিকের

রাজস্থানের আজমীরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল চাঁচলের এক পরিযায়ী শ্রমিকের। পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম আনজার আলি(২৭)। তিনি চাঁচল ১ ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বিষ্টপুর গ্রামের বাসিন্দা।

রাজস্থানে মৃত্যু চাঁচলের শ্রমিকের
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, চাঁচল: রাজস্থানের আজমীরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল চাঁচলের এক পরিযায়ী শ্রমিকের। পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম আনজার আলি(২৭)। তিনি চাঁচল ১ ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বিষ্টপুর গ্রামের বাসিন্দা।
Advertisement
পরিবার সূত্রে খবর, কয়েকমাস আগে সেখানে প্যান্ডেলের কাজে যান আনজার। রবিবার রাতে প্যান্ডেল সামগ্রী নিয়ে গাড়িতে বসে যাচ্ছিলেন। সেই সময় গাড়ি থেকে পড়ে মৃত্যু হয় তাঁর। শনিবার দেহ নিয়ে সেখান থেকে গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে পরিবার। স্থানীয় পঞ্চায়েত সদস্য বেলাল হোসেন বলেন, তাঁর উপার্জনেই বাবা মায়ের সংসার চলত। দুঃস্থ পরিবারটি যাতে সরকারি সবরকম সুবিধা যাতে পায়, তা বিডিওকে জানাবো।
Advertisement
সম্পর্কিত সংবাদ