নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একের পর এক ডাম্পার থেকে লাগাতার মাটি পড়ছে রাস্তায়। নষ্ট হচ্ছে পিচ। বৃষ্টিতে মাটি ধুয়ে পিচ্ছিল হয়ে পড়ছে রাস্তাঘাট। গত বৃহস্পতিবার বৃষ্টির জেরে বাইক, সাইকেল নিয়ে রাস্তায় বেরিয়েই দুর্ঘটনার মুখে পড়েন স্থানীয়রা। আহত হয়েছে কয়েকজন মাধ্যমিক পরীক্ষার্থীও। ঘটনাটি রাজারহাটের চাঁদপুর এলাকার। প্রতিবাদে শুক্রবার সকালে শেখরপুর মাঝেরহাট রোড অবরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান বিক্ষুব্ধ স্থানীয়রা। পরে রাজারহাট থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।



