নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বুধবার দুপুরে রাজনগর ব্লকের লাউজোড় গ্রামের একটি সরস্বতী পুজোর মণ্ডপে আগুন লেগে যায়। ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিস সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে, মূলত ধুনুচি থেকেই আগুনের সূত্রপাত হয়। পরে কাছাকাছি থাকা খড়ের গাদায় আগুন ছড়িয়ে পড়ে। এরপরই মণ্ডপে আগুন লেগে যায়। ঘটনায় প্রতিমা সহ মণ্ডপ আগুনে পুড়ে যায়। এদিকে খবর পেতেই চন্দ্রপুর থানার পুলিস সহ দমকলকর্মীরা ঘটনাস্থলে আসেন। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।



