Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

রাজগঞ্জ এমএন হাইস্কুলে ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রসার বাস

রাজগঞ্জ এমএন হাইস্কুলে ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রসার বাস
  • ১৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রাজগঞ্জ: উত্তরবঙ্গের ৪৩টি স্কুলে ঘুরছে ভারত সরকারের ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রসার বাস। যা স্কুলের ছাত্র-ছাত্রীদের প্রদর্শনের জন্য তৈরি করা হয়েছে।। ভিতরে দেশীয় প্রযুক্তির নানা প্রতিচ্ছবি এবং ক্ষুদ্র সংস্করণ সাজিয়ে রাখা হয়েছে। শনিবার রাজগঞ্জ এমএম হাইস্কুলে বাসটি পৌঁছয়। এদিনই তা পড়ুয়াদের জন্য খুলে দেওয়া হয়। রাজগঞ্জ এমএন হাইস্কুলের পরিচালন সমিতির সভাপতি শেখ ওমর ফারুক বলেন, উত্তরবঙ্গের ৪৩টি স্কুলের মতোই আমাদের স্কুলেও ছোট থেকে বড় সকলেই খুব কাছ থেকে দেখে ফেলল ইসরো তথা দেশীয় প্রযুক্তির নানা সংস্করণ। ভিতরে চন্দ্রযান, মঙ্গল যান এবং ভবিষ্যতের গগণযান মিশনের প্রতিকৃতি রয়েছে। যা দেখে খুশি পড়ুয়ারা।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ