Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রাজাভাতখাওয়ার পাশে ডিমা সেতুর নীচে একটি ঘাটে শ্যুট আউট, জখম যুবক

রাজাভাতখাওয়ার পাশে ডিমা সেতুর নীচে একটি ঘাটে শ্যুট আউট, জখম যুবক
  • ১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারের রাজাভাতখাওয়ার পাশে ডিমা সেতুর নীচে একটি ঘাটে শ্যুট আউট। গুলিতে জখম হয়েছেন এক যুবক। তাঁর নাম অনীশ দেব (২০)। আপাতত তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
Advertisement
জানা গিয়েছে, বৃহস্পতিবার কালীপুজোর রাতে সেতুর নীচে সঙ্গীদের সঙ্গে বসে মদ খাচ্ছিলেন অনীশ। সেই সময়ে কয়েকজন দুষ্কৃতী অনীশের মোবাইল ফোন ও বাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। কিন্তু লক্ষ্যভ্রষ্ঠ হয়ে সেই গুলি অনীশের পায়ে লাগে। ঘটনাস্থলেই লটিয়ে পড়েন অনীশ। এরপরই সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। গুরুতর আহত অবস্থায় অনীশকে উদ্ধার করে তারা আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করে। আপাতত তিনি সেখানেই চিকিৎসাধীন। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে শুধু ছিনতাই নয়, এই ঘটনার নেপথ্যে অন্য কারণও থাকতে পারে বলে জানিয়েছেন পুলিস আধিকারিকরা। পুলিস ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।
সম্পর্কিত সংবাদ