Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

ঋতাভরীর প্রেম

ঋতাভরীর প্রেম
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
তিনি নায়িকা, অথচ তাঁকে নিয়ে কোনও গুঞ্জন নেই, এ আবার হয় নাকি! ঋতাভরী চক্রবর্তীও ব্যতিক্রম নন। তাঁর প্রেমের নানা গুঞ্জন ইন্ডাস্ট্রিতে বহু বছর ধরেই চর্চিত। তবে এতদিন ঋতাভরী সরাসরি সেসবের উত্তর দিতেন না। অবশেষে তিনি প্রেমকে প্রকাশ্যে আনলেন। লেখক তথা পরিচালক সুমিত আরোরার সঙ্গে বিশেষ সম্পর্কের কথা সোশ্যাল মিডিয়ায় স্বীকার করে নিলেন নায়িকা। নিজেদের কিছু ছবি শেয়ার করে ঋতাভরী লিখেছেন, ‘এই বিশৃঙ্খল পৃথিবীতে তুমিই আমার শান্তি। আমার বাড়ি। আমার প্রিয় বন্ধু’। অনুরাগীদের মতে প্রেমের সম্পর্ককে সরাসরি স্বীকৃতি দিলেন ঋতাভরী। এবার কি তবে বিয়ের পালা? এখনই দাম্পত্য শুরুর কোনও ইঙ্গিত নায়িকা দেননি। কিন্তু বিয়ের মরশুমে ঋতাভরীও জীবনের নতুন ইনিংস খুব তাড়াতাড়িই শুরু করতে পারেন, এমন জল্পনা তৈরি হয়েছে ইন্ডাস্ট্রিতে।
Advertisement
সম্পর্কিত সংবাদ