দুবাই: চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ দুবাইয়ে খেলবে ভারত। স্বাভাবিকভাবেই চর্চায় বাইশ গজ। কেমন হবে উইকেট? পেসার না স্পিনার, কারা সুবিধা পাবেন? অসমান বাউন্সের ধাঁধা থাকবে না তো? প্রশ্নগুলি উঁকি মারছে ক্রিকেট মহলে। এমনিতেই এটা মরশুমের শেষের দিক। সাধারণত, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে গতি হারায় উইকেট। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ বরাবর স্পিন-সহায়ক হয়ে থাকে। পাশাপাশি এখানে বল পড়ে নীচু হয়, দেরিতে আসে। ফলে শট নিতে সমস্যায় পড়েন ব্যাটসম্যানরা। খুব বেশি রান ওঠে না। জানা গিয়েছে যে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাতে কম রানের ম্যাড়মেড়ে ম্যাচ না হয়, সেজন্য উদ্যোগ নেওয়া হয়েছে আগে থেকেই। দুটো পিচ সংরক্ষিত ছিল এই আসরের জন্যই।
Advertisement
গত বছর থেকে ধরলে মহিলাদের টি-২০ বিশ্বকাপ, পুরুষদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ হয়েছে দুবাইয়ের মাঠে। সম্প্রতি এমিরেটস ক্রিকেট বোর্ডের টি-২০ লিগের ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এখানে। ফাইনাল ছিল ৯ ফেব্রুয়ারি। মাঠের মোট ১০টি পিচের মধ্যে ওই লিগের গ্রুপ পর্বে ব্যবহৃত হয়েছে আটটি। দুটো পিচে যেন কোনওভাবেই খেলা না হয়, নির্দেশ দেওয়া ছিল স্পষ্টভাবে। ফলে ওই দুটো পিচ তরতাজা রয়েছে। অতিরিক্ত ব্যবহারের ফলে তা মন্থর ও লো বাউন্সে পরিণত হওয়ার প্রশ্ন নেই। তাই রানের ফুলঝুরি দেখার সম্ভাবনা যথেষ্ট। পাশাপাশি, স্পিনারদের জন্যও মজুত থাকবে সাহায্য। বিশেষ করে যে স্পিনারদের গতি রয়েছে, তাঁদের সফল হওয়ার সম্ভাবনা বেশি। বরুণ চক্রবর্তীর মতো ‘মিস্ট্রি স্পিনার’ তাই তুরুপের তাস হয়ে উঠতেই পারেন।
ভারতীয় সমর্থকরা উদ্বেগে ছিলেন ঋষভ পন্থকে নিয়ে। রবিবার দুবাইয়ে ভারতের প্রথম অনুশীলনে চোট পেয়েছিলেন তিনি। হার্দিক পান্ডিয়ার জোরালো শট লেগেছিল পন্থের হাঁটুতে। চোট কতটা গুরুতর, তা নিয়ে চলছিল জল্পনা। তবে সোমবার অনুশীলনে আসেন তিনি। টিমবাস থেকে নেমে তাঁর ব্যাগ টেনে আইসিসি অ্যাকাডেমির ড্রেসিং-রুমে যাওয়ার ছবি ভাইরালও হয়। নেটে যদিও গুটিয়েই ছিলেন পন্থ। কিপিং করেননি। ব্যাট হাতেও স্বচ্ছন্দ দেখায়নি তাঁকে। বরং অল্প খোঁড়াতেই দেখা গেল পন্থকে। ফলে চিন্তা বাড়ছে শিবিরে।
ক্রিকেটপ্রেমীদের নজর থাকছে শুভমান গিলের দিকেও। ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য তিন ম্যাচের একদিনের সিরিজে সেরা হয়েছেন তিনি। বাটলার বাহিনীর বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে শতরানও হাঁকিয়েছেন। এই ফর্মেই গিলকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখতে চান সমর্থকরা। নেটে মেজাজেই দেখা গিয়েছে টিম ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেনকে। লোকেশ রাহুল আবার ছক্কা মারায় জোর দেন। একের পর এক তুলে শট মারেন তিনি। শ্রেয়স আয়ারও পিছিয়ে ছিলেন না।
ভারতের প্রথম এগারোয় ক’জন স্পিনার থাকবেন তা নিয়েও জোর আলোচনা। অনেকেই মনে করছেন, স্কোয়াডে পাঁচজন স্পিনার রাখা রীতিমতো বাড়াবাড়ি। ম্যাচে তিনজনের বেশি স্পিনার খেলানোর কোনও সম্ভাবনা নেই রোহিত ব্রিগেডের। দুই পেসারের একজন অবশ্যই মহম্মদ সামি। অন্যজন সম্ভবত অর্শদীপ সিং। বাঁ-হাতি হওয়ার কারণেই হর্ষিত রানার থেকে তিনি এগিয়ে থাকছেন। যশপ্রীত বুমরাহর অনুপস্থিতি ঢাকার গুরুদায়িত্ব সামি, অর্শদীপদের কাঁধে।
এদিকে, আইসিসি সোমবার পুরস্কৃত করেছে বর্ষসেরা ক্রিকেটারদের। ভারত অধিনায়ক রোহিত শর্মা, দুই অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা, পেসার অর্শদীপ সিং পেয়েছেন টুপি ও পুরস্কার। কাঁধে হাত দিয়ে জাদেজা ও রোহিতের হাসিমুখের ছবি নিমেষে ভাইরাল হয়।