ঋষভ শেট্টি অভিনীত ‘কান্তারা’ ছবিটি পছন্দ করেছিলেন দর্শক। বর্তমানে এই ছবির প্রিক্যুয়েল ‘কান্তারা চ্যাপ্টার ১’-এর শ্যুটিং চলছে। সেই শ্যুটিংয়েই বিপত্তি। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, জঙ্গলের মধ্যে শ্যুটিং করার সময় ব্যবহার করা হচ্ছে বিস্ফোরক। এর ফলে বহু প্রাণীর মৃত্যু হচ্ছে। এমনকী, ছবির সঙ্গে যুক্ত সদস্যরা নাকি স্থানীয়দের সঙ্গে দুর্বব্যবহার করছেন। এমন অভিযোগ ওঠার পর নড়েচড়ে বসেছে কর্ণাটকের বনদপ্তর। ইতিমধ্যে বনদপ্তরের পক্ষ থেকে হেরুর গ্রামে তদন্ত শুরু করা হয়েছে। এই হেরুর গ্রামেই চলছে ‘কান্তারা চ্যাপ্টার ১’-এর শ্যুটিং। অন্যদিকে, দক্ষিণী ইন্ডাস্ট্রির প্রখ্যাত প্রযোজক নবীন ইয়েরনেনি, রবি শঙ্কর, দিল রাজুর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ উঠেছে। মঙ্গলবার হায়দরাবাদের একাধিক এলাকায় তল্লাশি চালিয়েছে আয়কর দপ্তর।