নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঋষভ পন্থকে ২৭ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। যা দেখে বিস্মিত প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তিনি বলেছেন, ‘মাত্র দু’মাসের একটা টুর্নামেন্টের জন্য একজন ক্রিকেটার এত কোটি টাকা পাচ্ছে। বোঝা যাচ্ছে, আইপিএলের ব্র্যান্ড ভ্যালু কত বেশি। তবে আমাদের সময় ক্রিকেটে এত অর্থ ছিল না। মনে পড়ে, কোনও এক ম্যাচ খেলে প্রথম উপার্জন ছিল ৪০০ টাকা। তা দেখে বাবা বলতেন, খেলাধুলা ছেড়ে ব্যবসা কর। কিন্তু আমি সেটা পারিনি। তবে এখন নিজের মতো করে ব্যবসা শুরু করেছি।’



