Bartaman Logo
৬ অক্টোবর, ২০২৬
বর্তমান / বিনোদন

পরিচালক চিদম্বরমের স্পোর্টস ড্রামায় ঋষভ শেট্টি

পরিচালক চিদম্বরম নতুন স্পোর্টস ড্রামা তৈরি করছেন জাতীয় পুরস্কার জয়ী ঋষভ শেট্টির সঙ্গে। ছবির ঘোষণা শীঘ্রই। বিস্তারিত পড়ুন।

পরিচালক চিদম্বরমের স্পোর্টস ড্রামায় ঋষভ শেট্টি
  • ৬ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• খাদে পড়ে গিয়েছে বন্ধু। তাকে বাঁচাতে বাকিদের অদম্য চেষ্টা। এই গল্প নিয়েই ‘মঞ্জুমাল বয়েজ’ তৈরি করেছিলেন পরিচালক চিদম্বরম। ফের একটি ইমোশনাল গল্প নিয়ে পরিচালনার কাজ শুরু করছেন তিনি। এবার চিদম্বরমের নায়ক জাতীয় পুরস্কার জয়ী ঋষভ শেট্টি। ‘কান্তারা’ ছবির জন্য দেশজুড়ে প্রশংসিত হয়েছিলেন তিনি। শোনা যাচ্ছে, চিদম্বরম একটি স্পোর্টস ড্রামা পরিচালনা করছেন। তবে পর্দায় চিরাচরিতভাবে গল্প বলবেন না। তাঁর গল্প বলার ধরনে থাকছে ট্যুইস্ট। কী ট্যুইস্ট? না, তা অবশ্য এখনই খোলসা করেননি নির্মাতারা। তবে শীঘ্রই ছবিটি ঘোষণা করবেন তাঁরা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ