Bartaman Logo
৬ অক্টোবর, ২০২৬
বর্তমান / বিনোদন

রামগোপাল বর্মার ‘পুলিশ কোম্পানি’-তে ফতিমার ক্যামিও

ক্রাইম স্টোরি নিয়ে দর্শকের আগ্রহ বরাবরের। পরিচালক রামগোপাল বর্মা দর্শকের এই পছন্দের কথা মাথায় রাখেন।

রামগোপাল বর্মার ‘পুলিশ কোম্পানি’-তে ফতিমার ক্যামিও
  • ৬ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• ক্রাইম স্টোরি নিয়ে দর্শকের আগ্রহ বরাবরের। পরিচালক রামগোপাল বর্মা দর্শকের এই পছন্দের কথা মাথায় রাখেন। সেই ভাবনা থেকেই তৈরি করছেন ‘পুলিশ কোম্পানি’। ক্রাইমের সঙ্গে ভরপুর অ্যাকশনও রেখেছেন পরিচালক। সেখানেই একেবারে ভিন্ন ধারার চরিত্রে অভিনয় করছেন ফতিমা সানা শেখ। সূত্রের খবর, ফতিমা নিজের চরিত্রের জন্য শ্যুটিংও শুরু করেছেন। অ্যাকশন দৃশ্যের জন্য ট্রেনিং করে ফ্লোরে গিয়েছেন নায়িকা। এই ছবির নায়ক হর্ষবর্ধন রানে।  মুম্বইয়ের এনকাউন্টার স্পেশালিস্ট দয়া নায়েকের চরিত্রে দেখা যাবে তাঁকে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ