নয়াদিল্লি: আগামী ৪ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়ছেন রিঙ্কু সিং। সমাজবাদি পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে বাগদান আগেই হয়ে গিয়েছে। লখনউয়ে বিয়ের অনুষ্ঠানে রয়েছে এলাহি আয়োজন। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানালেন ভারতীয় ক্রিকেটার। এদিন সপরিবারে দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে যান রিঙ্কু। পরে এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দারুণ সময় কাটালাম। তাঁর আশীর্বাদ নিতে গিয়েছিলাম।’
Advertisement



